প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৬ নারী-পুরুষ গ্রেফতার

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ পৌরসভা এলাকায় পুলিশের সাড়াশি অভিযানে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ীতে সাড়াশি অভিযান করে পুলিশ।

ওই অভিযান পরিচালনাকালে কাজী বাড়ীর বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবেলেটসহ ৩ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাজী বাড়ীর নাজিয়া আক্তার কাকন (২৪), শরীফ (৩৫), পলি আক্তার (২৫), শরীফের স্ত্রী ফারজানা (১৯), টোরাগড় খান বাড়ীর রিপন (৩৫) ও নারায়নগঞ্জ জেলার আজাদ (৪৪)।

তদন্ত (ওসি) ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই ইউনুস মিঞা, এসআই আবদুল আজিজ, এসআই নাজিম উদ্দীন, এএসআই রেজাউল করিমসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স ওই সাড়াশি অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন