প্রকাশের সময়: বুধবার, ১৮ মে, ২০২২ । ১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের কল্যাণপুরে জেলেদের চাল গরমিলে দুই গোডাউন সিলগালা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে জেলেদের ভিজিডি কার্ডের চাল গড়মিল থাকায় বুধবার (১৮ মে) সকালে চালের গোডাউন সিলগালা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মে) চাঁদপুর সিএসডি গোডাউন থেকে জেলে কার্ডের বরাদ্দকৃত ভিজিডি চাল উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী। নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার ১৮ মে সকালে জেলেদের মাঝে চাল বিতরণের কথা থাকলেও ট্যাগ অফিসার চাল বিতরণ করতে আসলে চালের বস্তায় গড়মিল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় দুটি গোডাউন সিলগালা করেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
ইউপি সচিব মিজানুর রহমান সরকার জানান, ৫৩ দশমিক ৬৮০ মেট্রিক টন চাল বরাদ্দ থাকলেও ৪৫ বস্তা (দেড় টন) চাল কম থাকায় ইউএনও’র নির্দেশে এ সিলগালা করা হয়।
খবর পেয়ে সাংবাদিকরা ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন