মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ০৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার পাঁচকাঠি ইউনিয়নের মৃত ইউসুফ আলী ভূঁইয়ার পুত্র মোঃ দ্বীন ইসলাম ভূঁইয়া (৪২)।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ রাজ্জাক আহাম্মেদ ও সহ-উপদর্শক সাগর সেন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে রাস্তার উপর চেকপোষ্ট চালিয়ে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মোঃ দ্বীন ইসলাম ভূঁইয়ার কাছ থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

অনলাইন ডেস্ক