প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ১০:৩৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের উদ্যোগে মহামারি করোনাকালে বিশেষ অবদান রাখা করোনাযোদ্ধা জাবেদ আবছার চৌধুরীর সম্মাননা অনুষ্ঠান গত ১৮ মে সন্ধ্যা ৭টায় নগরের চন্দনপুরাস্থ এনএসি ভবনে সংগঠনের সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও কলামিস্ট অধ্যাপক ড. শেখ এ রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ সাহসী ভূমিকা রেখেছেন। তাদের সাহসী ভূমিকার ফলে করোনা সংকটে চট্টগ্রাম মৃত্যুঝুঁকি থেকে মুক্ত থেকেছে। বক্তারা বলেন, করোনা সংকটকালে অনেক মানুষ নিজ আপনজনকে দূরে ঠেলে দিতে এবং মৃত্যুর মুখোমুখি দেখেও এগিয়ে আসেনি। কিন্তু কিছু মানবিক মানুষ মৃত্যুতে তুচ্ছ করে মানুষের জীবনকে বাঁচাতে এগিয়ে এসেছেন সাহসিকতার সাথে। তাদেরই একজন সাহসী মানবিক করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।

বক্তারা আরো বলেন, করোনাযোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর সাহসিকতায় চট্টগ্রাম করোনা সংকটকালে মৃত্যুর হ্রাসকরণে বিশেষ ভূমিকা রেখেছে।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক ও ৬নং তৈলারদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী মুছা।

সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম, ডা. হুমাইরা কানিজ, রিংকু ভট্টাচার্য, প্রকৌশলী অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এম এ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, কেফায়েত উল্লাহ আরকান, জান্নাতুন ফেরদৌস বৃষ্টি, ফাতেমা আকতার ডলি, মো. মহিউদ্দিন, মো. মাইনুল ইসলাম, মো. মাসুদ রানা, হারাধন চৌধুরী, মো. ইসমাইল, মো. সেলিম উদ্দিন, শাহজালাল রানা, মো. সাকের উল্লাহ আশেক, আঁচল চক্রবর্তী, মুরাদ আহমেদ শাওন, নারীনেত্রী তপতী সরকার, শিউলি আকতার, মো. নাঈম হাসান, আবদুল কাদের রুবেল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন