প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ১১:১৪ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরে স্থাপনা নির্মাণ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর জেলার হাইমচর থানাধীন আলগী বাজারস্ত মধ্য গলির বালুর মাঠ এলাকায় বিরোধপূর্ন জমিতে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। হাইকোর্টের নিষেধ করার পরও স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে । কোন ভাবেই দখল কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সদর আলগী বাজার দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯/৫/২০২২ইং তারিখে উচ্চ আদালতে অভিযোগ করেন মহজমপুর গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে মোঃ বোরহান  উদ্দিন (৩৯)। এই অভিযোগে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযোক্তরা হলেন, একই উপজেলার উত্তর আলগী গ্রামের মৃত হোছন আলী শেখের ছেলে ১/ লোকমান শেখ(৬০),২/ মোঃ আমান শেখ (৫০), ৩/ কাদর আলী শেখ(৫৫),৪/ মোঃ অলি শেখ।
বিবাদীগণ খুবই দুষ্ঠু, উৎশৃঙ্খল, সন্ত্রাসী ভূমিদস্যু ও জোর-জুলুম করে পরধন লোভী প্রকৃতির লোক এবং আইন কানুনের প্রতি কোনো তোয়াক্কা করে না । আলগী বাজারস্থ বালুর মাঠ সংলগ্ন বাদীর পৈত্রিক ৩.৭১০ একর সম্পত্তি বিবাদীগণ বিগত কয়েক বছর পূর্ব থেকে দাবি করিয়া আসতেছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই জমি নিয়ে চলছে বাদী-বিবাদীর মধ্যে ঝগড়া-বিবাদ। তারই ধারাবাহিকতায় বিবাদীগণ  মহামান্য হাইকোর্টে  একটি মামলা রুজু করিয়াছেন। ঐ মামলায় মহামান্য হাই কোর্ট থেকে ১৯/০৫/২০২২ইং নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীগণ জোর পূর্বক ভবন নির্মান করছেন।
বড় ধরনের যে কোন পরিস্থতি মোকাবিলায় এখনই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আদালতের আদেশ মেনে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে দাবী করেছেন জমির পৈত্রিক সূত্রে মালিকগন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন