প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ১২:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে মারধর

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একটি মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে।
গত ২০ মে সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সানাউল্লাহ প্রধান (৬০) নামের ওই অসহায় দিনমুজুর বৃদ্ধকে মারধরের ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল শুক্রবার (২০মে) মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে মৃত সায়েদ আলী প্রধানের ছেলে সানাউল্লাহকে মারধর করেন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আরিফ হোসেন ও তৌসিফ হাসান, হাসেম মিয়াজীর ছেলে জামাল, মজিব, আলম, ইউসুফ, হৃদয় ও বিল্লাল সহ একটি সংঘবদ্ধ চক্র।
এ সময় বৃদ্ধ সানাউল্লাহর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত সানাউল্লাহর স্ত্রী জানান, গিয়াস উদ্দিনের ছেলে আরিফকে মাদকসহ আটক করে পুলিশ। আর এ ঘটনায় আরিফ সহ তার সহযোগীরা সন্দেহ করে আমার ছেলে সুমনকে। এরপর তারা আমার ছেলেকে মারধর করে এলাকা ছাড়া করে। তাদের অত্যাচারে আমার ছেলে এখন বাড়ি ছাড়া। তারা আমার ছেলেকে না পেয়ে আমার স্বামীকে মারধর করেছে।
অভিযুক্ত আরিফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ হবু জানান, মারধরের বিষয়টি আমি লোক মাধ্যমে শুনেছি। তবে কোন পক্ষ আমাকে কিছুই জানায় নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন