প্রকাশের সময়: বুধবার, ২৫ মে, ২০২২ । ২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৫ মে ২০২২ (১১ জ্যৈষ্ঠ, বুধবার) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাসের সভাপ্রধানে এবং প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান ও প্রভাষক মোঃ রাকিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘ বাংলা কবিতার বিদ্রোহী এবং গানের বুলবুল হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন প্রেম, বিরহ-বেদনা ও সাম্যের কবি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর লেখনী জাগিয়ে তুলেছিল সমগ্র ভারতবাসীকে। নিপীড়ন, অত্যাচার, বৈষম্য, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে লিখেছেন অসংখ্য কবিতা, গান, উপন্যাস ও গল্প। কবি কাজী নজরুল ইসলাম আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রেমের কবি হিসেবে।’’

প্রফেসর অসিত বরণ দাশ বাংলা বিভাগের আয়োজনে নজরুল জন্মজয়ন্তী উদযাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভা শেষে স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থী অনন্যা দাশ, স্নাতক (সম্মান) ২য় বর্ষের আদিবা মেহজাবীন, শরীফুল ইসলাম, আরিফ হোসাইন মিরাজ সংগীত পরিবেশন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন