বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ আ’লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (২৫- মে ) বিকেলে পৌর শহরের নিজমেহের পাইলট উবি মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বটতলায় সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, ওইদিন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও শাহরাস্তি উপজেলার ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ ইমরান মনিরের নেতৃত্বে এটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগ নেতা ইমরান মনির বলেন, জননেত্রী শেখ হাসিনা কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রীই নন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বটবৃক্ষের মত ছায়া দিয়ে রেখেছেন। কোন কুলাঙ্গার যদি তাঁর বিরুদ্ধে কটুক্তি করে তাহলে আমরা ছাত্রলীগ কর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেব।
তিনি আরও বলেন, আগামী ২৭ তারিখ ছাত্রদলের কর্মসূচি রয়েছে সেদিন রাজপথে ছাত্রলীগ শাহরাস্তির প্রতিটি ইউনিট নেতাকর্মীরা সজাগ এবং সতর্ক অবস্থান করবে। জননেতা মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি মহোদয় এর রাজনৈতিক এলাকায় যে কোন প্রকার অপরাজনীতি সহ্য করা হবেনা, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ দাঁত ভাঙ্গা জবাব দিবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সোহাগ, মাহবুব আলম, বিপু, কামরুল, তুষার মোল্লা, ফাহাদ, আরজু, খোরশেদ, অভি, সাকিব, মামুন, আল আমিন রাতুল, শান্ত, সাইমুন, তারেক, হাবিব, শাকিল, সজিব, রাকিব, ফাহিম, বাপ্পি, তপু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুষার, ইমন, তারেক ভুইয়া, রিয়াজ, মিরাজ, নিজাম, রিয়াজ হোসেন, হান্নান, মামুন, সোহেল ইসলাম, রবিউল, মিরন, ফখরুল, তনয়সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক