প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ । ১২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যক্ষ্মা ম্যালেরিয়া এইডস ও কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে “চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়” এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় চ যক্ষ্মা ম্যালেরিয়া, এইডস ও কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক  এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ -মে) বেলা ১১টায় ব্র্যাক শাহরাস্তি অঞ্চলের আয়োজনে রিভার ভিউ ক্যাফেতে  এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ নাজিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সারোয়ার হোসেনের সভাপ্রধানের ও ব্র্যাক কর্মকর্তা  সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জোবায়েদূল কবির বাহাদুর, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এ কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যক্ষ্মা এখন আর দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা থেকে আরোগ্য লাভ সম্ভব। যক্ষ্মা শনাক্তকরণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩৫ নং কক্ষে বিনামূল্যে মাইক্রোস্কপিক, জিন এক্সপার্ট ও এক্সরের ব্যবস্থা রয়েছে।
শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের সহায়তায় বর্তমানে ৩ শ’ ৫০ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন