প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খিলাবাজার স্কুল এন্ড কলেজের অভিভাবক নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে খিলা বাজার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ চলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন এ নির্বাচনে স্কুল শাখায় ৬৯৯ ভোটার ২টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ওই নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, মোঃ মাহবুব আলম, মোঃ জসিম উদ্দিন মোহাম্মদ কামরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন। পরে দিনভর ওই নির্বাচনে  বর্ষার বৃষ্টি অপেক্ষা করে ভোটাররা বিদ্যালয়ের তাদের প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে।
ভোটগ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে স্কুল শাখার, মোঃ মাহবুব আলম (সদস্য নং- ১), সর্বোচ্চ ২৫৫ ভোট পান, অপরদিকে ২ নং সদস্য মোঃ কামরুল ইসলাম (২ নাম্বার সদস্য)  ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
উক্ত নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করেন ওই স্কুল এন্ড কলেজ শাখার অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন । এ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী। তাকে সহযোগিতা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সোহেল রানা তালুকদার, মোঃ আবুল হাশেম মোহাম্মদ মাইনুদ্দিন। এছাড়া আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করে খিলাবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই শফিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, ইতোপূর্বে কলেজ শাখা নির্বাচনে সর্বমোট ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডাক্তার মোঃ মাহফুজুর রহমান ও ইউপি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন