প্রকাশের সময়: শনিবার, ২৮ মে, ২০২২ । ৪:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা জাতীয় পার্টির ৩টি উপজেলায় সাংগঠনিক সফর

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সন্মেলন কে কেন্দ্র সন্মেলন সফল করার লক্ষ্যে জেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ জেলার ৩টি উপজেলায় যথাক্রমে হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় সাংগঠনিক সফর করেন।

২৮ মে শনিবার সকালে চাঁদপুর শহর থেকে জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়ার নেতৃত্বে জেলা জাতীয় পাটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সফরে যান।

উল্লেখিত নেতৃবৃন্দ সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে হাজীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মোঃ খায়রুল আলম পারভেজের সভাপতিত্বে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এরপর বিকেলে কচুয়া উপজেলায় জেলা পরিষদের ডাক বাংলায় কচুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এমদাদুল হক রুমনের সভাপতিত্বে উপজেলা ও পৌর জাতীয় পাটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সন্দ্ব্যায় শাহরাস্তি উপজেলার প্যারাডাইস কফি হাউজে পৌর জাতীয় পাটির সভাপতি জাহেদ মোর্শেদের সভাপতিত্বে উপজেলা ও পৌর জাতীয় পাটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সকল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়া।

এসময় জাতীয় পাটির চেয়ারম্যানের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি অধ্যাপক ডাঃ সহিদুল ইসলাম, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মাইনুল ইসলাম মাইনু, জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জেলা জাতীয় পাটির সদস্য রফিকুল ইসলাম খান, চাঁদপুর পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক ইসমাইল হোসেন মাঝী। প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন