প্রকাশের সময়: রবিবার, ২৯ মে, ২০২২ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সন্মেলন উপলক্ষে সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে রোববার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশু।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খানের পরিচালনা উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি,  সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডঃ মোঃ আঃ লতিফ শেখ।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আবুল কালাম আজাদ টুলু, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খান।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহ আলম মিজি, জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজ চাঁদপুর জেলা শাখার আহবায়ক মোঃ শরীফ পাটোয়ারী, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি শুক্কুর মাষ্টার,  ৮ নং বাগাদী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাফেজ মোঃ রফিকুল ইসলাম খান, ৫ নং রামপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলম তালুকদার, ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ স্বপন ডাক্তার প্রমুখ।
উল্লেখ্য উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিবসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় যে কোনো মূল্যে ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পাটির সন্মেলন সফল করতে নেতৃবৃন্দ দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন