প্রকাশের সময়: সোমবার, ৩০ মে, ২০২২ । ৬:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে বিএসটিআই না থাকায় ও নকল টেস্টি স্যালাইন উৎপাদনে জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও অবৈধ নকল পণ্য উৎপাদনের অপরাধে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় এক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ মে) আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টসকে সিরকা উৎপাদনের বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল টেস্টি স্যালাইন উৎপাদন করায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন