প্রকাশের সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ । ৩:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি সেনগাঁওয়ে আওয়ামী লীগ কেন্দ্র কমিটিকল্পে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  সেনগাঁও সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র কমিটির আলোচনা সভায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল গাজীর সভাপতিত্বে  ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান সাজু খান, রফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী,  সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র দাস, বিল্লাল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, মাহবুব গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সহ সভাপতি শুভ মিজি, মানিক খান,  সাইফুল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদ উজ্জ্বল ভঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিল্লাল মাস্টার নৌকার বিজয়ের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা ৬টায়  হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল বেপারীর সভাপতিত্বে কমিটিগঠন কল্পে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন