প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে সৈয়দ আহাম্মদ খসরুকে টি-টুয়েন্টি সোসাইটি ও ফ্রেন্ডস ক্লাবের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে সাবেক ছাত্রনেতা, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আরকেনিউজ ৭১ ডট কম” এর প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরুকে শুভেচ্ছা জানিয়েছে টি-টুয়েন্টি সোসাইটি ও ফ্রেন্ডস ক্লাব।
শুক্রবার (৩ জুন) রাতে হাজীগঞ্জ পশ্চিম হোয়াইট হাউজ ফাস্টফুড, কাবাব এন্ড পার্টি সেন্টারে জন্মদিনের অনুষ্ঠানে টি-টুয়েন্টির সভাপতি জসিম উদ্দিন রতন ও সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় টি-টুয়েন্টির প্রধান উপদেষ্টা কামরুল বলি, প্রচার সম্পাদক শরীফ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, ফ্রেন্ডস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন সম্রাট, অর্থ সম্পাদক মাহফুজ আহমেদ, টি-টুয়েন্টি ও ফ্রেন্ডস ক্লাবের সদস্য কবির, মোয়াজ্জেম, সুজন, সোহেল ও বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন