প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ২:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার দুপুরে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আ’লীগ নেতা পুতুল সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান, সাধারণ সম্পাদক আল- আমিন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন