প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী টুটুল মুন্সির ইন্তেকাল

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ঢাকা মোহাম্মদপুরের বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান টুটুল মুন্সী কার্ডিয়াক হার্ট অ্যাটাক( হৃদরোগ) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…… রাজীউন।)
পারিবারিক সূত্রে জানা যায়, গত পহেলা জুন বুধবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে পরদিন বৃহস্পতিবার সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হসপিটালে আইসিউতে ভর্তি করা হয়। এরপর শনিবার (৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ৭-৮ বছর বয়সী এক ছেলে রেখে যান।
মাহবুবুর রহমান টুটুল মুন্সির প্রথম জানাজা বাদ জোহর ঢাকার বাসাবো স্কুল মাঠে এবং বাদ এশা  কল্যাণদী নুরুল্লাপুর চৌরাস্তা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পেশাগত জীবনে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজ মালিকানাধীন বন এ্যাপেটিট ডিলাইট রেস্টুরেন্ট ব্যবসা আছে। এছাড়াও রাজনৈতিক জীবনে তিনি বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ সভাপতি দায়িত্বে ছিলেন ও রাজধানীর মোহাম্মদপুরের সাবেক ছাত্রনেতা, বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। তিনি স্বপরিবারে রাজধানীর বাসাবোতে বসবাস করে আসছিলেন।
মাহবুবুর রহমান টুটুল মুন্সির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন খান শামীমসহ আওয়ামী পরিবারের বিভিন্ন নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন