প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গন্ধর্ব্যপুর উ: ইউপিতে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ উদ্ধোধন

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের জনশুমারি ও গৃহগননা সুপারভাইজার ও তথ্যসং গ্রহকারীগনের প্রশিক্ষণ উদ্ধোধন হয়েছে।
শনিবার সকাল ৯ টায় এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।জনশুমারি ও গৃহগননা শুমারির ইউনিয়ন সমন্বয়ক আবদুর রহিমের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
এসময় সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগনের ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
তারা জানান, মাঠ পর্যায়ে সুপারভাইজারদের সহায়তায় গণনাকারীরা নির্ধারিত গণনা এলাকায় সরেজমিনে গমনপূর্বক গৃহ ও খানা সনাক্তকরণ দায়ীত্ব পালন করবেন । নির্ধারিত গণনা এলাকায় তথ্যসংগ্রহ ও সংগৃহীত তথ্য নির্ধারিত সার্ভারে প্রেরণ, গণনাকারী ও সুপারভাইজারগণরা থাকবেন।
সকালের উদ্দ্যেশে বক্তারা আরো বলেন, জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিয়ে এ কাজে সহযোগীতার হাত বাড়ান। প্রশিক্ষনের মাধ্যমে জনশুমারি ও গৃহশমারি সফলরুপদান করুন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষন চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন