প্রকাশের সময়: রবিবার, ৫ জুন, ২০২২ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কড়ইয়া ইউনিয়ন যুবলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সদস্য মোঃ মিন্টুর আয়োজনে রবিবার বিকালে ইউপি কার্যালয়ের সামনে থেকে ‘৭৫ এর খুনীদের চক্রান্ত রুখে দাঁড়াও ” এমন নানা স্লোগানে স্লোগানে প্রতিবাদ মিছিলটি শুরু করে নলুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিছিল হয়।

কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্যমোঃ মিন্টু।

বক্তরা বলেন- দেশের উন্নয়ন দেখে পাকিস্তানের রাজার আলবদর বাহিনীর উত্তররুরী বিএনপি, জামাত শিবির এমন উন্নয়ন কিছুতেই মেনে নিতে পারছেন না, তারা চাইছে আরোও একটি ৭৫ সংগঠিত করতে। আমাদের দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বিএনপি জামাত শিবিরকে তা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কড়ইয়া ইউনিয়ন যুবলী নেতা জাকিরে হোসেন, খোকন মিয়াজী , মোঃ রুবেল, ছাত্রলীগ নেতা হৃদয়সহ যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন