প্রকাশের সময়: সোমবার, ৬ জুন, ২০২২ । ১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আন্তঃপ্রাথমিকের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃপ্রাথমিকের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ -জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও সপ্রাবি শিক্ষা অফিসের  আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন সকালে প্রতিযোগীদের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রধানিয়া, ভড়ুয়া সপ্রাবির প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস, সূচীপাড়া যুক্ত সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, শোরসাক যুক্ত সপ্রাবির প্রধান শিক্ষক নাজমা আক্তার, শাহরাস্তি সরকারি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন