প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ । ২:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬-নভেম্বর) উপজেলার টামটা দক্ষিণ ইউপি’র চাঁদপুর-লাকসাম রেলপথের (শিবপুর- বাংলাবাজার) এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন স্থানীয় বাসিন্দারা সকালবেলায় হাটতে গিয়ে রেললাইনের পাশের একটি ডোবার পানিতে এক যুবককের দেহ ভাসতে দেখে। ওই প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে সংবাদ দেয়। ওই সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ওই যুবকের মরদেহ সুরতহাল সংগ্রহ শেষে আইনি পদক্ষেপ অনুসরণ করে চাঁদপুর রেলওয়ে থানার (এএসআই) শাহ কাউসার রাব্বানী মরদেহ চাঁদপুর নিয়ে যায় ।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, মৃতদেহটি রেলওয়ে সীমানায় উদ্ধার হওয়ায় রেলওয়ে পুলিশ তাদের তত্বাবধানে মরদেহের ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরনের কথা রয়েছে ।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পুলিশ ও স্থানীয়রা সনাক্ত করতে পারেনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন