প্রকাশের সময়: বুধবার, ৮ জুন, ২০২২ । ১০:৩১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অবৈধ ককসিটের গোডাউনে আগুণ 

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ ঘাটের পাশে রকেট ঘাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ জুন বুধবার সকালে রেলওয়ের একটি পরিত্যক্ত অবৈধ ককসিটের গোডাউনে এই আগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের দমকলবাহিনীর প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। এতে অল্পের জন্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষেয় পায় স্থানীয় ব্যবসায়ীরা।
পাশ্ববর্তী ব্যবসায়ীরা জানান, রকেট ঘাটের পাশে রেলের পরিত্যক্ত একটি ঘরকে গোডাউন বানিয়ে অবৈধভাবে ইলিশ মাছ সরবরাহের ককসিট রেখে ব্যবসা করত স্থানীয় আলি হোসেন গাজী নামে এক ব্যক্তি। তাদের ধারণা গোডাউনে মাদকসেবীদের মাদকের আগুণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন