প্রকাশের সময়: বুধবার, ৮ জুন, ২০২২ । ৬:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি : দূর্বার নিউজের বিশেষ প্রতিনিধি ও শাহরাস্তি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানকে সভাপতি ও দৈনিক বাণিজ্য প্রতিদিন, দৈনিক শপথের শাহরাস্তি প্রতিনিধি মোঃ রাফিউ হাসান হামজাকে সাধারণ সম্পাদক করে শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার নিজমেহারে প্রেসক্লাবের অস্থায়ি কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্য পদ গুলো সকলের সম্মতি ও আলোচনার ভিত্তিতে বন্টন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, সমাজ বিনির্মানে সাংবাদিকরা ভূমিকা রাখে। তাদের পাশে থাকার জন্যই এই প্রেসক্লাব গঠন করা হয়েছিলো। আর এই জন্য সকল সদস্য ও সাংবাদিকদের প্রাণের সংগঠন এটি। আগামীর সমাজ ও রাষ্ট্রকে অনলাইন ভিত্তিক উন্নয়নে সবাইকে সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।
ঘোষিত কমিটি নিম্নরূপঃ নবগঠিত প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি প্রতিনিধি মো: জসিমউদ্দিন, সহ সভাপতি প্রিয় চাঁদপুরের শাহরাস্তি প্রতিনিধি সাইফুল খালেদ, যুগ্ন সাধারণ সম্পাদক দেশ ক্লিকের শাহরাস্তি প্রতিনিধি আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক হাজীগঞ্জের বার্তার প্রতিনিধি শাহ পরাণ শেখ, দপ্তর সম্পাদক একাত্তর দর্পণের শাহরাস্তি প্রতিনিধি রিপন মোল্লা, অর্থ সম্পাদক রঙ্গিন বাংলা ২৪ এর বিশেষ প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সম্মানিত সদস্য (১) দূর্বার নিউজ ২৪ এর সম্পাদক রহুল আমিন তরুণ (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক), সম্মানিত সদস্য (২) সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ মোসাদ্দেক হোসেন জুয়েল, সম্মানিত সদস্য (৩) চাঁদপুরের আলোর প্রতিবেদক গোলাম সরওয়ার প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন