প্রকাশের সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আ’লীগের পাল্টা মিছিল

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে তাৎক্ষনিক আওয়ামীলীগ নেতা সোহেল মাষ্টারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের খাজুরিয়া বাজারে একাধিকবার মহড়া দেয়। এ সময় তারা বিএনপি জামাতের অরজগতার বিরুদ্ধে শ্লোগান দিয়ে থাকে।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আমির মিজি, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিফাত উল্যা, যুবলীগ নেতা মানিক হাজী, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইমুন হোসেন, বাপ্পি, কারীমুন ইব্রাহীম, তারেক আজিজ, পারভেজ হোসেন, ইমাম হোসেন প্রমূখ।

আগের সংবাদটি পড়ুন… ফরিদগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

এ সময় আ’লীগ নেতা সোহেল মাষ্টার বলেন, ৭৫’এর ১৫ আগষ্ট ঘাতকরা জাতির পিতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি। ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগের জনসভায় গ্রেনেড হামলা করে দেশরত্ন শেখ হাসিনাকে প্রানে মারার চেষ্টা করে। আগষ্ট মাস আসলেই পাকিস্তানের দোষরদের জ্বালা বেড়ে যায়।

তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্ত করতে তারা আন্দোলনের নামে যে নকশা আঁটছে তা কোন ভাবে সফল হতে দেওয়া হবে না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন