বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:১৬ পিএম
ফরিদগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল : জ্বালানীতেল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্য সমূহের উর্ধ্বগতি, পরিবহনের ভাড়া ও ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।

২৬শে আগস্ট শুক্রবার বিকালে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লতিফগঞ্জ অভিমূখি রাস্থার মোড়ে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কিরনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খশরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, দপ্তর সম্পাদক ফারুক আহাম্মেদ, প্রচার সম্পাদক মাসুদ আলম, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, আমির হোসেন খান, শরীফ হোসেন খান, জহিরুল ইসলাম, আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital