উচ্চশিক্ষা নিয়েও অনেক নারী চাকরি করার ফুসরত পান না। পড়াশোনা শেষ করে তারা সংসার সামলান। ফলে চাকরি করে স্বাবলম্বী হওয়ার যে স্বপ্ন সেটা অধরাই থেকে যায়। কিন্তু কিছু কিছু নারী আছেন যারা অদম্য। স্বামী, সংসার, সন্তানদের দেখভাল করেও তারা ঘরে বসেই স্বাবলম্বী হতে চান।
“মেধাকে কাজ লাগিয়ে নিজের চেষ্টায় হয়ে ওঠেন অনুকরণীয়। এদেরই একজন মাহমুদা ইয়াসমিন সাবিকা। যিনি ঘরে তৈরি করা খাবার অনলাইনে বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। পঁচিশ পার হওয়া এই নারী এখন অনেকেরই আদর্শ। এমনই একজন সফল নারী উদ্যোক্তার গল্প জানাচ্ছেন মো. মাসুদ হোসেন”

মো. মাসুদ হোসেন