চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রফরফ-৭ লঞ্চে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং মোহাম্মদ জলিলের স্ত্রী।...