সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:২৫ পিএম
চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রফরফ-৭ লঞ্চে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং মোহাম্মদ জলিলের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ঢাকায় চিকিৎসার জন্য ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

লঞ্চে থাকা যাত্রী নুরে আলম নয়ন জানান, রেজিয়া বেগম লঞ্চে ওঠার পর থেকেই কিছুটা দুর্বল ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত অচেতন হয়ে যান। আমাদের আশঙ্কা, তিনি স্ট্রোক করেছেন। সাড়াশব্দ না পেয়ে দ্রুত অন্য যাত্রীদের সহায়তায় তাঁকে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।