চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে শুরু হামের টিকাদান কর্মসূচি
সারাদেশের মতো চাঁদপুর জেলাতেও হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ৪৮৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু করা হয়। সকালে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর...