বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে শুরু হামের টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এম
চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে শুরু হামের টিকাদান কর্মসূচি

সারাদেশের মতো চাঁদপুর জেলাতেও হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ৪৮৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু করা হয়।

সকালে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সিভিল সার্জন নুরে আলম দ্বীন। তারা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জেলা ইপিআই সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌর এলাকায় ৪০টি অস্থায়ী টিকাকেন্দ্রে পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আগামী ২১ এপ্রিল পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Model Hospital

এদিকে, জেলায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় ১৫০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং কয়েকজনের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে চাঁদপুরে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।