রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব ফেরীঘাট জামে মসজিদের বার্ষিক মাহফিল সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:৪৪ পিএম
মতলব ফেরীঘাট জামে মসজিদের বার্ষিক মাহফিল সম্পন্ন

মতলব ফেরীঘাট জামে মসজিদের ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন।

মতলব ফেরীঘাট জামে মসজিদের উদ্যোগে তামাম জাহানের কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার (১৭ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা গুলশান সামছুন নূর জামে মসজিদের খতিব মুফতি মো. ফরহাদ বিন হান্নান।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের প্রাক্তন খতিব মাও. আলহাজ্ব কবির আহম্মদ, নারায়ণগঞ্জ আজিমুশ্বান জামে মসজিদের সাবেক খতিব মুফতি মো. মাহামুদ বিন নাদিম, চরবাইশপুর বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান কাশেমীসহ আরও বহু ওলামায়ে কেরামগণ।

উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন।

Model Hospital

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু (হিরু জাকির), মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আলী প্রধান (আবুল প্রধান) সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উক্ত মাহফিল সম্পন্ন করতে পেরে সকল ধর্মপ্রাণ মুসল্লিসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফেরীঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শরীফ ফরাজী।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।