মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে ভাবি-পরিকয়া প্রেমিক সহ দেবরকে ধরলো নৌ পুলিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম
চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে ভাবি-পরিকয়া প্রেমিক সহ দেবরকে ধরলো নৌ পুলিশ

ফিল্মি স্টাইলে আপন ভাবি ও তার পরকীয়া প্রেমিকসহ দেবরকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ইমাম হাছান লঞ্চের কেবিনে ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করার সময় ডাক চিৎকারে অবশেষে নৌ পুলিশ দেবর বিল্লাল হোসেনকে উদ্ধার করে।

এই ঘটনায় অপহরণের সাথে জড়িত আপন ভাবি আফরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক মোঃ নূরে আলমকে আটক করা হয়।

নৌ পুলিশ আটক দুইজন অপহরণকারী ও দেবর বিল্লালকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এই ঘটনায় বিল্লাল হোসেনের স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে রায়পুর থানায় তিনজনকে আসামি করে অপহরণের মামলা দায়ের করে।

Model Hospital

লক্ষ্মীপুর জেলার রায়পুর ৩নং চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শফিকুল্লাহ হাওলাদারের ছেলে বিল্লাল হোসেনের সাথে তার ভাই প্রবাসী কামরুল ইসলাম বাবুর সম্পত্তিগত বিরোধ চলে আসছিল।
সেই সূত্র ধরে প্রবাসী ভাইয়ের ইন্দনে ভাবি আফরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক মুহুরি নুরে আলম বিল্লাল হোসেনকে অপহরণের পরিকল্পনা করে।

বিল্লাল বাড়ি থেকে বের হয়ে হায়দারগঞ্জ বাজারে আসার পর তার ভাবি ও পরকীয়া প্রেমিক সহ চারজন জোরপূর্বক তাকে ধরে হাইস গাড়িতে তুলে নিয়ে মারধর করে জায়গা লিখে নেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
পরবর্তীতে তারা তাকে গাড়িতে নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে এনে ইমাম হাসান লঞ্চের কেবিনে ঢুকিয়ে আটকে রেখে মেরে ফেলার চেষ্টা করে।

এ সময় বিল্লাল ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে অপহরণকারী ভাবি ও তার প্রেমিককে ধরে নৌ পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনাস্থল থেকে অপর অপহরণকারী চারজন পালিয়ে যায়।

ঘটনাটি রায়পুর থানায় হওয়ার কারণে বাদী সেখানে মামলা দায়ের করলে অবশেষে পুলিশ চাঁদপুর মডেল থানা থেকে আটক হওয়া দুই অপহরণকারীকে নিয়ে যায়।

এই ঘটনায় অপহরণ হওয়া বিল্লাল হোসেন জানায়, সম্পত্তির জন্য তারা বাজার থেকে তুলে নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে লঞ্চে উঠিয়ে কেবিনের ভেতর মেরে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় আপন ভাবি ও তার পরকীয়া প্রেমিক সহ যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।