মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মৃত্যুর জন্য প্রস্তুত হ’ ‘সমন্বয়ক’

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১০:৩৯ পিএম
মৃত্যুর জন্য প্রস্তুত হ’ ‘সমন্বয়ক’

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেওয়ালে এমন কথা লেখা হয়েছে।

ফারদিনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে। রোববার (১২ জানুয়ারি) রাতে তার বাড়ির দেয়ালে এ কথা লেখা হয়।

বিষয়টি সোমবার (১৩ জানুয়ারি) জানাজানি হয়। দেয়ালে এমন লেখা দেখে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন ফারদিন রহমান। তার বাবার নাম বজলুর রহমান। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত বছরের ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিন রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হয়। পরদিন তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন তিনি মুক্তি পান।

Model Hospital

ফারদিন রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে আসি। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফারদিন রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।