শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২ বছর আগে হারিয়ে যাওয়া মাকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ২:১৪ পিএম
২ বছর আগে হারিয়ে যাওয়া মাকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের তিন যুবকের কারনে হারিয়ে যাওয়া নরসিংদি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রফদি গ্রামের আব্দুলার মাকে খুঁজে পেলেন।  ২ বছর আগে হারিয়ে যান মা। মাকে হারিয়ে ছেলে আবদুল্লার কষ্টের জীবন কাটছিল। বিভিন্ন স্থানে মাকে খোঁজে আবদুল্লাহ।

মায়ের খবর পেলেই ছুটে গেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অবশেষে ২ বছর পরে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যাালয়ে। দীর্ঘদিন পরে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে ও পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই নারীকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে এলে সব তথ্য প্রমাণের ভিত্তিতে ছেলের কাছে তুলে দেয়া হয় মাকে।

ছেলের কাছে থাকা মায়ের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে জানা যায়, নরসিংদি সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রফদি গ্রামের রুবি বেগমের বাড়ি। স্বামীর নাম মৃত শাহাজউদ্দিন।

ছেলে আবদুল্লা বলেন, দিনমজুর বাবা মারা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাদেরকে রেখে হঠাৎ একদিন মা নিখোঁজ হয়। ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় খুঁজেছি।

Model Hospital

এ সময় সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান না থাকায় পক্ষে ফিল্ড সুপারভাইজার পান্না আক্তার রুবি বেগমকে তার ভাই ও ছেলের কাছে রুমা বেগমকে অফিশিয়লি হস্তান্তর করেন।

জানাযায়, কিছুদিন পূর্বে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় এই মহিলা গুরাপেরা করছিলেন। তখন বাংলাদেশ ওয়ার্কিং ক্লাবের সদস্য জহিরুল ইসলাম আরিফ, মাসুদ খান ও সোহাগ চন্দ্র বিশ্বাস এর সহযোগিতায় ভারসাম্যহীন রুবি বেগম (৫০)কে পুলিশের পরামর্শে উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital