মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী আব্দুল কাদের জিলানীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬:১৬ পিএম
সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী আব্দুল কাদের জিলানীর দাফন সম্পন্ন

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য চৌধুরী আব্দুল কাদের জিলানী জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা শহরের দক্ষিণ গুনরাজদি ও মধ্যে ইচুলি আহমদিয়া ঈদগা মাঠে সাতআনি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে চৌধুরী আব্দুল কাদের জিলানী (৩৪) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ মেয়ে ও ভাই- বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

এদিকে চৌধুরী আব্দুল কাদের জিলানীর মৃত্যুর খবর শুনে শহরে শোকের ছায়া নেমে আসে। জিলানীর আকস্মিক মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছিল না। তাকে এক নজর দেখতে হাজার হাজার নেতাকর্মী চাঁদপুর সদর হাসপাতালে ছুটে যান। তার মৃত্যু যেন কেউ মানতে পারছে না। নেতাকর্মীদের চোখের জল আর আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে বাতাস।

Model Hospital

জানাজার নামাজ পরিচালনা করেন সাতআনি পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওলিউর রহমান পাটোয়ারী।

জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও মরহু‌মের মামা আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,পরিবারের পক্ষ থেকে মরহু‌মের ভাই রাকিবুল ইসলাম রনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইয়া, সদস্য জসিম উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, আবু পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হেলাল হোসাইন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী সহ রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও ধর্মপালন মুসল্লীরা।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।