বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চার লেনে রূপ নিচ্ছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়ক, কমবে ৪২ কিলোমিটার পথ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:২৩ পিএম
চার লেনে রূপ নিচ্ছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়ক, কমবে ৪২ কিলোমিটার পথ

কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মানুষের জন্য এ যেন এক নতুন স্বপ্নের শুরু। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সওজ এবং স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ এলজিইডি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) – যৌথ উদ্যোগে প্রায় ৮০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত ও বাক সরলীকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

১২ আগস্ট জারিকৃত সিনিয়র সহকারী প্রধান মুহম্মদ শামীম কিবরিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়।

ঢাকা-কুমিল্লা-চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগের এই মহাসড়ক উন্নীত হলে প্রায় ৪২ কিলোমিটার পথ কমবে, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

প্রকল্প অনুমোদনে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও কচুয়ার কৃতি সন্তান ডা. মো. আমিনুল ইসলাম।

Model Hospital

এর আগে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি প্রস্তাব করেছিলেন এবং পরবর্তীতে তা একনেকে অনুমোদন পেয়েছিল।

এ উন্নয়ন পরিকল্পনার খবরে তিন জেলার মানুষ উচ্ছ্বসিত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাট-বাজার সবখানেই বইছে আনন্দের জোয়ার।

স্থানীয়দের অভিমত, চার লেনে উন্নীত হলে শুধু সময় বাঁচবেই না, ব্যবসা-বাণিজ্যে আসবে গতি, বাড়বে কর্মসংস্থান এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে খুলে যাবে নতুন দুয়ার।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।