মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ২:৫৫ পিএম
দেশে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; ড. শামসুল আলম

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ মে শুক্রবার (২০ মে) বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন (প্রস্তাবিত) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় প্রধান অতিথি বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। বয়স ভিত্তিক ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক খেলাধুলার প্রতিও তিনি নজর দিচ্ছেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

তিনি আরো বলেন, তৃনমূল পর্যায়ে এই খেলাধুলার গুরুত্বের কারনে একদিকে যেমন প্রতিভাবান খেলোয়ার বাছাই ও তৈরী করা সহজতর হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে ছাত্রসমাজ ও যুবসমাজ মাদকমূখী না হয়ে তারা হচ্ছে ক্রীড়ামুখী।

Model Hospital

ফাইনাল খেলায় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে মোকাবেলা করে। জনপ্রিয় ও উত্তেজনার খেলা এই ফুটবল ফাইনাল দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। প্রথমার্ধ আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা চলতে থাকে। খেলায় পাল্টাপাল্টি গোল হতে থাকে। খেলার প্রথমার্ধে ২-২ গোলে সমতা থাকলে দ্বিতীয়ার্ধের খেলায় আরো বেশী আক্রমন ও পাল্টা আক্রমন হয়। ২-২ গোলে খেলা অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়। ট্রাইবেকারে দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমুখ।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করে শাহিন আলম আর সহকারী রেফারী হিসাবে ছিলেন আব্দুর রহিম ও শ্রী বিদ্যুৎ। আর খেলা ধারাবর্ননায় ছিলেন সাংবাদিক কামরুজ্জামান হারুন এবং লোকমান হোসেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এ ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহণ করে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।