শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রোটারী ক্লাবের উদ্যোগে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজন

চাঁদপুরের চরভৈরবীতে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, চার শতাধিক রোগী পেলেন বিনামূল্যে সেবা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম
চাঁদপুরের চরভৈরবীতে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, চার শতাধিক রোগী পেলেন বিনামূল্যে সেবা

হাইমচরের চরভৈরবীতে চাঁদপুর রোটারী ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রমে চার শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। পরবর্তী কার্যক্রমসহ ক্যাম্পটি বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হয়।

চিকিৎসা ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা শেষে চার শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ৮৩জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তাদের অপারেশনের জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। রোগীদের যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় চাঁদপুর রোটারী ক্লাব ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে প্রধানত ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন বহন করবে। স্থানীয়ভাবে ক্যাম্পটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন রোটারিয়ান অ্যাডভোকেট মাসুদ রানা, পিএইচএফ।

ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটা. কাজী শাহাদাত, পিএইচএপ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চক্ষু হাসপাতালের আজীবন সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান রোটারী ক্লাব চাঁদপুর ও চক্ষু হাসপাতালের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সুন্দর ও সফলভাবে কার্যক্রম সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Model Hospital

রোটা. কাজী শাহাদাত তাঁর বক্তব্যে চাঁদপুরে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণে রোটারী ক্লাবের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, চাঁদপুরে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে রোটারী ক্লাবের সদস্যরা নিরলস ভূমিকা রেখেছেন। এ সময় তিনি চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. নুরুর রহমান ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা. এমএ গফুরের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, রোটারী ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রকল্পের ধারাবাহিকতায় চক্ষু শিবির পরিচালনার পাশাপাশি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিলো। চাঁদপুরের দ্বিতীয় জেলা প্রশাসক এসএম শামসুল আলমের সহযোগিতায় চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাজহারুল হক ভূঁইয়ার অর্থায়নে তাঁর নামে বর্তমান চক্ষু হাসপাতালের ভবন প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অ্যাড. পলাশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রোটা. অ্যাড. মাসুদ রানা, পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও চক্ষু হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য রোটা. ডা. এস এম সহিদ উল্লাহ, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাতার ও সহ-সভাপতি মিজানুর রহমান প্রধানিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল উপস্থিত ছিলেন। চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. নাসির উদ্দিন খান, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. উজ্জ্বল হোসাইন, সহ-সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা, ক্লাবের বর্তমান সেক্রেটারী রোটা. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. জুয়েল হাসান, ডিরেক্টর রোটা. সাইফুল ইসলাম রনি, সহ-বুলেটিন এডিটর রোটা. মানিক লাল দেবনাথ, সদস্য রোটা. আবু সাঈদ কাউসার, রোটা. আলমগীর মিজি, রোটা. ইউনুস উল্লাহ, রোটা. রাসেল সালাউদ্দিন, রোটা. আল-আমিন, রোটা. রাজু আহমেদ ও রোটা. শিমুল সাহা।

চক্ষু হাসপাতালের মেডিকেল টিমে ছিলেন ডা. মো. মশিউর রহমান, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর , প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, অপটোমেট্রিস্ট মো. মঈনুল হোসেন ও হাবিবুর রহমান, চিকিৎসা সহকারী ফয়সাল হোসেন ও ইমরান হোসেন।

এছাড়া রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট বেবিন্টন দাস কিরণ, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব, ঝিনুক দাস, বর্ষা চক্রবর্তী, রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের আইপিপি অনিক, প্রেসিডেন্ট বর্ষাসহ আরো অনেকে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ক্যাম্পে সহযোগিতা করার জন্যে উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।