মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বালিয়ায় জেলেদের চাল ভাগাভাগির করে নিয়ে যাওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম
চাঁদপুর বালিয়ায় জেলেদের চাল ভাগাভাগির করে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিধ: চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের জেলেদের চাল সঠিক ভাবে বিতরণ না করে চেয়ারম্যান মেম্বারগন ভাগাভাগি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

৭ ফেব্রুয়ারি চেয়ারম্যান মেম্বারগন জেলেদের ৬০ বস্তা চাল ভাগা ভাগি করে নিয়েছে বলে সংবাদকর্মীদের স্থানীয়রা জানিয়েছে। রক্ষক যখন বক্ষক হয়, জনসাধারণ তখন কি করবে। জেলেদের জন্য সরকারি বরাদ্ধ অনুযায়ী চাল বিতরণ না করে চেয়ার‌্যান মেম্বারগন ভাগা ভাগি করে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত ৩০ জানুয়ারি সকাল ১০টায় ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ইউপি চেয়ারমান রফিকুল্ল্যাহ পাটওয়ারী চাল বিতরণ করেন। সে সময় ৫৫ থেকে ৬০ কেজি করে জেলেদের চাল দেওয়া হয় বলে জানা যায়, সে চাল বিতরণের এক সপ্তাহ পরে পরিষদের সবাই মিলে ভাগা ভাগি করে চাল নিয়ে যান। ৭ ফেব্রুয়ায়ী ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারীর বাড়িতে চাল নেওয়ার পথে সংবাদকর্মীরা ছবি তুলেন এবং অটো চালক চেয়ারম্যানের বাড়িতে চাল নিয়ে যাচ্ছেন বলে বিষয়টি নিশ্চত করেছেন । এখন প্রশ্ন হচ্ছে, সরকারের দেওয়া ইউপি ট্যাগ অফিসার থাকার পর ও কিভাবে দায়িত্বরত সবাই জেলেদের চাল সঠিক ভাবে বিতরণ না করে ভাগা ভাগি হয়। বালিয়া ইউপি ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী অফিসার দিবাস চন্দ্র দাস।

বিষয়টি যখন বিভিন্ন মাধ্যমে মৎস্য কর্মকর্তা ও সদর ইউএনও কান পর্যন্ত যায়, তখন বালিয়া ইউপি চেয়ারম্যানকে ৭ ফ্রেব্রুয়ারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাও কার্যালয়ে তলপ করে চাল উদ্ধার করার জন্য নির্দেশ প্রদান করা হয় বলে বিভিন্ন মাধ্যম সংবাদকর্মীদের জানান।

Model Hospital

এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী জানান, বিষয়টি নিয়ে কিছু লোক সরযন্ত্র করেছে। সরকারে বেঁেধে দেওয়া নিয়েমে ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলেদের চাল দেওয়া হয়েছে। কোন প্রকার অনিয়ম ছাড়াই কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে কোন প্রকার যাতে অনিয়ম না হয়, সেজন্য আমি সব সময় মনিটরিংয়ে ছিলাম। যে অভিযোগটি উঠেছে, তা সঠিক নয়।

উল্লেখ্য: বালিয়া ইউনিয়নের কার্ডধারী ৭শত ৯১ জেলে রয়েছে। এর মধে-৭শত ১৯ জনের চাল বরাদ্ধ আসে।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।