শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিদায়ী সংবর্ধনা
চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর বদলীজনিত কারনে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
২নভেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশসকের সম্মেলন কক্ষে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলি জনিত সংবর্ধনা ও উপহার প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বদলীজণিত বিদায় জানাচ্ছি। সরকারি চাকরি স্বাভাবিক নিয়মেই বদলী হতে হয়৷ নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি খুব প্রশংসনীয় কাজ করেছেন। প্রধানমন্ত্রী আগমনে তিনি খুবই ভালো সার্ভিস দিয়েছেন। গণপূর্ত বিভাগ জেলার ভৌত অবকাঠামো উন্নয়ন, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে মূল ভূমিকা পালন করে। তিনি কাজগুলো সুন্দরভাবে করেছে। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে সকল কাজ সম্পন্ন করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি৷
তিনি বলেন, আমি চাঁদপুরে এসেছি ৭মাস হয়েছে। চাঁদপুর অনেকে বদলী হয়ে চলে গেছেন। আশাকরি যারা নতুন নতুন আসছেন আপনারা ভালো কাজ করবেন। ঢাকা বা বড় কোন জেলায় পদায়ন হলে ভালো কাজ করা যায় তা নয়, কাজের মাধ্যমে সম্মান অর্জন করতে হয়।
চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো বলেন, আমি আড়াই বছরের বেশি চাঁদপুরে দায়িত্ব পালন করেছি৷ দায়িত্ব পালনকালে আপনাদের আন্তরিকতা, সমর্থন ও ভালোবাসা পেয়েছি। আমার একজন সহোদয় ভাই মারা গেছে, তার জন্য দোয়া করবেন। জেলা প্রশাসক মহোদয় আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন। আমি জেলা প্রশাসক মহোদয় সকলের কাছে কৃতজ্ঞ।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা: এ কে এম মাহবুবুর, চাঁদপুর গণপূর্ত বিভাগের বিদায়ী  নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট  মোঃ ফজলে রাব্বি পিভিএম, পরিবেশ অধিদপ্তেরর উপ-পরিচালক মো: মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা,  কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: রুহুল আমিন বাশির, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো: আবদুল্লাহ আল জুবায়ের, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকার, ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস, চাঁদপুর কোস্টগার্ডের  মো: আব্দুস সামাদ, চাঁদপুর জেলা কারাগারেরর জেলার এর প্রতিনিধি মো: রাকিব শেখ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, জেলা সরকারি গনগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান উন্মে রায়হানা ফেরদৌস, ডিএনসির পরিদর্শক মো: হুমায়ুন কবির ভূইয়া,  জেলা শিক্ষা অফিসের সহকারি পরদর্শক সুমন খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: জয়নাল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির সাউন্ড অপারেটর মো: মামুন হোসেন, শিশু একাডেমি চাঁদপুর এর প্রশিক্ষক অভিজিত রায় সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।