মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সহধর্মিনীর বইয়ের মোড়ক উম্মোচন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১১ পিএম
বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সহধর্মিনীর বইয়ের মোড়ক উম্মোচন
সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটোয়ারীর পুত্রবধূ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সহধর্মিনী গ্রন্থস্বত্ব হাজেরা বেগম এর এবারের অমর একুশে বইমেলায় নতুন একটি “মেঘে ঢাকা পৃথিবী” বই প্রকাশ করেছে।
৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “মেঘে ঢাকা পৃথিবী” নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য: চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য, চাঁদপুর পৌরসভার সাবেক সফল ২ বারের চেয়ারম্যান, মরহুম আব্দুল করিম পাটোয়ারীর পুত্রবধূ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সহধর্মিনী হাজেরা বেগম এর “মেঘে ঢাকা পৃথিবী” বইটি অমর একুশে বইমেলায় য়ারোয়া বুক কর্নার, স্টল নং ১১৬-১১৭ পাওয়া যাবে। পাণ্ডুলিপি প্রস্তুত ও সম্পাদনা করেন ‘শিল্পনন্দন’।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।