মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহ্তলী কামিল মাদরাসায় আলিম পরীক্ষায় ফলাফল সাফল্যজনক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৫ পিএম
শাহ্তলী কামিল মাদরাসায় আলিম পরীক্ষায় ফলাফল সাফল্যজনক

স্টাফ রিপোটার্র: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসায় ২০২২ইং সালের আলিম পরীক্ষায় ৪জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

৮ ফেব্রুয়ারী বুধবার সারাদেশে একযোগে আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় মোট ৪৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৫.৭৫ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে-২৫জন, এ- গ্রেড পেয়েছে-১৪জন, বি গ্রেড পেয়েছে-২জন।

আলিম পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ১। আকলিমা আক্তার, পিতার নাম-মোঃ ফারুক গাজী, গ্রাম-ভাটেরগাঁও, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ২। শারমিন আক্তার, পিতার নামঃ নুরুল ইসলাম খান, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৩। খাদিজা আক্তার, পিতার নাম-সফিকুল ইসলাম, গ্রাম-কর্দ্দিপাঁচগাঁও, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৪। মাহমুদা আক্তার সাদিয়া, পিতা-মিজানুর রহমান সরকার, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

এদিকে, ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ সকল শিক্ষকবৃন্দ ও গভনির্ং বডির সদস্যবৃন্দ।

Model Hospital

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।