মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন দাবিতে পথ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৫ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন দাবিতে পথ সভা

সজীব খান: বিএনপি’র ঘোষিত তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১১ফেব্রুয়ারী বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গ্রেইট থেকে মিছিল বের করে ঘোষেরহাট মিয়ারবাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ হারুনুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎসজীবি দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বাকের খন্দকার, আবু তাহের খোকা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কবির মিয়াজী প্রমুখ।

এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, সদস্য নাহিদ খান, আফসার উদ্দিন রোমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসানাত, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ সাংগঠনিক মহসীন তপদার, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি সুমন বেপারী, সাধারন সম্পাদক কবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফু হজি, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুব গাজী, মজিব কারী, জহিরুল ইসলাম বেপারী, শরীফ বৈদ্য, ওয়াশিম হাজী, সদস্য সোহরাব হোসেন কুসুম, মমিন খান, ফয়েজ পাটওয়ারী, আবদুল কাদির কাজী, আরিফ তালুকদার, ইকবাল খান, জাফর মিজি, শাহ আলম সর্দার, বিল্লাল পাটওয়ারী, বিল্লাল গাজী, ফয়সাল হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন খান, সহ-সভাপতি বাবুল খান, সারারণ সম্পাদক মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক শিপন গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম, ইউনিয় ছাত্রদলের সভাপতি আশেক এলাহি, সিনিয়র সহ সভাপতি রিয়াদ গাজী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ বেপারী, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাজী,দপ্তর সম্পাদক শাকিল গাজী,সদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Model Hospital

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।