মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রিয়াদ সম্পাদক অমরেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম
রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রিয়াদ সম্পাদক অমরেশ

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনে আগামী ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য রোটার‍্যাক্ট ইব্রাহিম খলিল রিয়াদ সভাপতি এবং র‍োটার‍্যাক্ট অমরেশ দত্ত জয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারী সোমবার রাতে ক্লাবের ২৩তম বোর্ড গঠনের উদ্দ্যেশ্যে আয়োজিত বোর্ড সভায় এই কমিটি নির্বাচিত করা হয়।
সভার প্রধান অতিথি রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটাঃ মাকসুদুর রহমান নব-নির্বাচিতদের নাম ঘোষণা দেন। জানা যায়, আগামী জন্য নির্বাচিত সভাপতি রো. ইব্রাহিম খলিল রিয়াদ ২০২২-২৩ এ সংগঠনটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। অপরদিকে সাধারণ সম্পাদক রো. অমরেশ দত্ত জয় সংগঠটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে বোর্ডসভায় রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রো. নজরুল ইসলাম নিলয়ের সভাপতিত্বে এবং রো. মোঃ ইসতিয়াক খন্দকাট সৈকতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রোটার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সাবেক সভাপতি রো. সামিউল প্রধান, সহ-সভাপতি রো. রাকিব পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রো. শাহরিয়ার এমরান সিয়াম, কোষাধ্যক্ষ রো. আফসানা পাটোয়ারী, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. আরিয়ান শান্ত, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. মিনহাজ আহমেদ, চিপ সার্জেন্ট রো. সাইমুন পাটোয়ারী, সার্জেন্ট রো. ফাতেমা খন্দকার ইতি প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রোটাঃ মাকসুদুর রহমান বলেন, এই ক্লাবটির অনেক সুনাম ও গৌরব রয়েছে। আশা করবো অতীতের মতো ক্লাবের সুনাম ধরে রেখে আমাদের রিয়াদ ও অমরেশ তাদের যোগ্য নেতৃত্বে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিবে। দ্রুতই রোটা. বর্ষ ২০২৩-২৪ এর সম্পূর্ণ বোর্ড গঠনের মাধ্যমে আগামীর কর্মপরিকল্পনা তারা গুছিয়ে নিবে এবং একটি সুন্দর রোটা. বর্ষ উপহার দিবে বলে প্রত্যাশা করছি।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।