মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে থানায় অভিযোগ করায় ছেলের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৮ পিএম
চাঁদপুরে থানায় অভিযোগ করায় ছেলের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী হামলার বিচার পেতে থানায় অভিযোগ করায় অতর্কিতভাবে হামলা করে ছেলের হাত ভেঙ্গে দিল সন্ত্রাসীরা।
২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুন বাজার দক্ষিণ গুনরাজদী এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহত আল আমিনের (২৮) হাত ভেঙে গেলে এলাকাবাসী দ্রুততাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়, হসপিটালের কর্তব্যরত চিকিৎসক আহত কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গুনরাজদী এলাকার খলিফা বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে খাজা আহমেদ সহ বাড়ির অন্যান্য অংশীদারদের সাথে একই এলাকার মৃত হাসেম আলীর ছেলে শাজাহান, শাহ আলম ও শাহাদাতের সাথে বসতবাড়ির উপর দিয়ে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে বিবাদী গংরা খাজা আহমদের বসতবাড়ির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায়। এতে বাধা দিলে ৬০ বছরের বৃদ্ধ খাজা আহমেদের (৬১) উপর হামলা চালায় শাজাহান ও শাহ আলম গংরা। হামলায় বৃদ্ধ খাজা আহমদ মারাত্মক আহত হলে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খাজা আহমদ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
খাজা আহমেদ জানান, বিবাদী গংরা থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় আমার ছেলে অটো রিক্সা চালক আল-আমিন কে অটোর গ্যারেজ থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র সশস্ত্র দিয়ে হামলা করে ব্যাপকভাবে মারধর করে। এতে আল আমিনের বাম হাত ভেঙে যায়। আহত আল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
দক্ষিণ গুনগাজী এলাকার গণ্যমান্য এমআই মমিন সহ কয়েকজন জানান, শাজাহান, শাহ আলম, শাহাদাত ও ইমন গংরা ভূমি দস্য ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এরা মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার বসে সমাধান করা হয়েছে। এরপরও এরা জোরপূর্বক আরেকজনের বসত বাড়ির উপর দিয়ে রাস্তা নিতে চায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইসমাইল জানান, বুধবার আহমদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আমরা জানতে পেরেছি সন্ধ্যায় তার ছেলের উপর হামলা হয়েছে। ওসি স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়েছি, কাউকে আটক করতে পারিনি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।