মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হামানকর্দি উবি’র সিনিয়র শিক্ষক মোশারফ হোসনের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৪ পিএম
হামানকর্দি উবি’র সিনিয়র শিক্ষক মোশারফ হোসনের ইন্তেকাল
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নস্থ হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন খান গত ২২ শে ফেব্রুয়ারী রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ–রাজিউন)।
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান জানান মোশারফ হোসেন খান দীর্ঘদিন যাবত ফুসফুসে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি গত ২০ শে ফেব্রুয়ারী হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য ঢাকা শমরিতা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার অবনতি হওয়ায় গত ২২শে ফেব্রুয়ারী বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বৎসর। মৃত্যু কালে তিনি এক মাত্র ছেল ও স্ত্রী সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল ২৩ শে ফেব্রুয়ারী সকাল ৮টায় তার দীর্ঘদিনের কর্মস্থল নিজ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম কামরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য (অবঃ) সেনা কর্মকর্তা বাবুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুমী আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব খান, ধর্মীয় শিক্ষক হাফেজ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান রুবেল সহ এলাকার জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবক ও সামাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম কামরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।