মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪:২৮ পিএম
চাঁদপুরে সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে ৪ টি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সামাজিক সংগঠনের সমাজকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ এপ্রিল শনিবার শহরের চাঁদপুর রোটারী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অংশ গ্রহন করে বক্তব্যে রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি আরমান চৌধুরী রবিন,চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহসিন শরীফ, কালের কন্ঠ শুভ সংঘের সমন্বয় ফারুক আহমেদ,সিডিএম সভাপতি ভিবিয়ান ঘোষ,সিসিডিএফ সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা,তারুন্যের অগ্রদূত সভাপতি লিও ইমরান খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলো চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, কালের কন্ঠের শুভ সংঘের সাধারণ সম্পাদক এড বদরুল আলম চৌধুরী, সিডিএম এর প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আজম,ইলিয়াস সুমন,শাখাওয়াল ইমন,তারুণ্যের অগ্রদূতের সাধারণ সম্পাদক ফাহিম আল ইসলাম,সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার প্রমুখ।

Model Hospital

ইফতার মাহফিলে ৪ টি সংগঠনের সমাজকর্মীরা অংশ গ্রহন করেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।