সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

হজ্জ গমনেচ্ছু বন্ধুদের সম্মানার্থে ‘এসএসসি ৮৬ বাংলাদেশ’ এর উদ্যোগে দোয়ার আয়োজন

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:৩৪ পিএম
হজ্জ গমনেচ্ছু বন্ধুদের সম্মানার্থে ‘এসএসসি ৮৬ বাংলাদেশ’ এর উদ্যোগে দোয়ার আয়োজন

এসএসসি ৮৬ বাংলাদেশ এর চাঁদপুর জেলা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুক বন্ধুদের সম্মানার্থে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় বাবুরহাট মতলব রোডের দেলোয়ার হোসেন মাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন তারা।

আলোচনা সভায় চাঁদপুর জেলা ৮৬ বন্ধুগন নিরাপদে হজ্ব শেষে দেশে ফিরে আসতে পারে তার জন্য দেশবাসীর কাছে তারা দেয়া চেয়েছেন । অনুষ্ঠানে ৮৬ বন্ধু চাঁদপুর জেলা শেখর সভাপতি গোপরান হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, ৮৬ বন্ধু হাজী হযরত আলী বেপারী, মনির হোসেনসহ জেলা শাখার ৮৬ বন্ধুগন উপস্থিত ছিলেন।

এ বছর চাঁদপুর জেলা ৮৬ বন্ধু হজ্বে যাচ্ছেন তারা হচ্ছেন গিয়াস উদ্দিন মিলন ও তার পরিবার, মোরশেদ সেলিম তার পরিবার, মিজানুর রহমান, অ্যাডঃ আক্তার সরকার, আলী আক্কাস, মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদ ( বড়) মসজিদের খতিব মাওলানা মুফতি ফারুক আহমেদ।

Model Hospital

বাবুরহাট উচ্চ বিদ্যলয়ের ৮৬ বন্ধু মোস্তফা তালুকদার, মফিজ সরকার, জহিরুল হক জিন্টু মাল, তোফায়েল খান, মনির হোসেন গাজী, মুরাদ হোসেন পাটওয়ারী, ডাঃ নিমাই, মোঃ ওচমান খানের উদ্যোগে এ মিলাদ দোয়া ও আলাচনা সভার আয়োজন করা হয়।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।