সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বালিয়ার সাবেক চেয়ারম্যান তাজুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগের প্রমান পায়নি

সজীব খান প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:২৮ পিএম
বালিয়ার সাবেক চেয়ারম্যান তাজুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগের প্রমান পায়নি

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত সাপেক্ষে দুর্নীতির কোন প্রমাণ পায়নি দুনীতি দমন কমিশন। ফলে তার বিরুদ্ধে অভিযোগটি পরিসমাপ্ত করেন দুনীতি দমন কমিশন।

এ নিয়ে তাজুল ইসলাম মিজি শুকিয়া জ্ঞাপন করে দুর্নীতি কমিশনকে ধন্যবাদ জানিয়েছে।

জানা যায়, বালিয়া সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা লুটপাট, দুনীতি ও অনিয়মের অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে। সে অভিযোগটি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কোন প্রকার প্রমানিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করেন সে অভিযোগটি।

তাজুল ইসলাম মিজি তার মেয়াদকালীন সময়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারি সেবাগুলো জনসাধারণের মাঝে করেছেন, সরকারি বরাদ্দগুলো সঠিক ভাবে তদারকি করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন, তিনি একজন জনবান্ধব চেয়ারম্যান হিসেবে চাঁদপুরে সর্ব মহলে পরিচিতি লাভ করেছেন।

Model Hospital

তাজুল ইসলাম মিজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগে কোন প্রকার প্রমানিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিসমাপ্ত করায় আল্লাহর কাছে অবশেষে শুকরিয়া জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোট দিয়েছেন, আলহামদুলিল্লাহ সততার জয় হয়েছে, সত্যের জয়,অসত্যের ক্ষয় লিখে একটি স্ট্যাটার দিয়েছেন।

তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বালিয়ার মানুষের সেবা করে যেতে পারেন, তারজন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।