সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জুয়ার আসর থেকে রামপুরের উত্তর কামরাঙা সপ্রাবি’র দপ্তরি কাম নৈশ প্রহরী আঃ হামিদ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৯:৩৮ পিএম
জুয়ার আসর থেকে রামপুরের উত্তর কামরাঙা সপ্রাবি’র দপ্তরি কাম নৈশ প্রহরী আঃ হামিদ আটক
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ।
শুক্রবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর কামরাঙা গ্রামের বাগান বাড়িতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
শুক্রবার রাতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হেলাল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙা এলাকার পাটওয়ারী বাড়ির বাগান বাড়িতে অভিযান চালায়।
এসময় এ এলাকার মোঃ দুলাল মুন্সির ছেলে ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আব্দুল হামিদ মুন্সি (২৬) সহ আরো চার জুয়াড়িকে আটক করা হয়। অন্যান্য আটককৃতরা হলেন, কুদ্দুছ পাটওয়ারী (৫৫), কালু মিজি (৪০), ইমান হোসেন মুন্সি (৪৫) ও মোস্তফা মিজি (৫০)। তারা প্রত্যেকেই রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙা এলাকার বাসিন্দা।
এদিকে উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মস্থলে না থেকে অন্যত্র গিয়ে জুয়াড় আসর বসিয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী আব্দুল হামিদ মুন্সি দায়িত্ব অবহেলা করে জুয়া খেলা অবস্থায় আটক হওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তবে রবিবার বিদ্যালয় খোলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী শনিবার সকালে জানান, কামরাঙা এলাকায় পাঁচ জুয়াড়ি আটক হওয়ার বিষয়টি আমি শুনেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার এএসআই হেলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চার ধারায় মামলা করে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ শনিবার সকালে বলেন, রামপুরে আটককৃত পাঁচ জুয়াড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।